ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ads

সাবেক প্রতিমন্ত্রী ও প্রাক্তন সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদকের সংগ্রাম এবং সাংগঠনিক দক্ষতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসাইনের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

 

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৫৪ সালে ১৮ জানুয়ারি পটুয়াখালীর গলাচিপায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে পটুয়াখালী-৩ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ ডিগ্র সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন।


তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ১৯৮১-৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ads
ads
ads

Our Facebook Page